বাবুছড়াতে অসহায়দের পাশে বৌদ্ধ যুব ঐক্য পরিষদ



করোনা পরিস্থিতিতে গৃহবন্দি, কর্মহীন ও অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা দিয়েছেন বাবুছড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ।

সোমাবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি হেডম্যান পাড়া জুনিয়র স্কুল মাঠে ১৫ গ্রামের দুই শত পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সদস্যরা। বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় গুরু পূজ্য বনভান্তের জৈষ্ঠ্যতম শিষ্য ভদন্ত নন্দপাল ভান্তের নির্দেশে তার শিষ্য মন্ডলীর আর্থিক সহায়তায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীতে রয়েছে ১০ কেজি চাল, দুই প্যাকেট ভালোমানের বিস্কুট, দুপুরের খাবারের প্যাকেট ও এক বোটল বিশুদ্ধ পানি। মূলত বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকার অসহায় ও দুঃস্থদের মাঝে এ খাদ্য সহায়তা বিরতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাধনা টিলা বনবিহরের অধ্যক্ষ বুদ্ধ বংশ মহাস্থবির ভান্তে, কালোদ্বায় ভান্তে, মঙ্গল প্রিয় ভান্তে, বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ জীবন খীসা, বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন চাকমা, সহ-সভাপতি পূর্ণ জ্যোতি চাকমা, মহিলা সম্পাদিকা জয়তি চাকমা, মহিলা সম্পাদিকা টেনসি চাকমা ও সদস্য রূপা চাকমা।


এ খাদ্য সহায়তা বিরতনের সময় সাধনা টিলা বিহার অধ্যক্ষ বুদ্ধ বংশ ভান্তে ও বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সভাপতি অরেন চাকমা বলেন, করোনা কোভিড-১৯ এর কারনের প্রত্যান্ত এলাকা খেতে  খাওয়া লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের কথা চিন্তা করে শ্রদ্ধেয় বনভান্তের প্রধান শিষ্য নন্দপাল ভান্তে তার শিষ্যদের গবীর অসহায় ও কর্মহীনদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে বাবুছড়া ইউনিয়নের দুর্গম এলাকা ১৫টি গ্রামে দুইশত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদিকা টেনসি চাকমা বলেন যেহেতু অনেক ভিতর এলাকা থেকে লোকজন এ খাদ্য সহায়তা নিতে আসবে সেই জন্য তাদের একটি করে ভাতের প্যাকেটের ব্যবস্থা করা হয়। এছাড়া বৌদ্ধ যুব ঐক্য পরিষদ বিভিন্ন সময়ে অসহায় ও দুঃস্থদের সহায়তা করে আসছে।


No comments

Powered by Blogger.