প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে উচলা ভান্তে বর্তমানে আইসিইউতে ভর্তি
বান্দরবানের গোল্ডেন প্যাগোডার প্রতিষ্ঠাতা আলোচিত বৌদ্ধ ভিক্ষু উপঞ্ঞা জোত থের (উচলা ভান্তে) প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে গতকাল থেকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের অাইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
আমরা উচলা ভান্তের আরোগ্য কামনা করছি। পূন্যদান করছি। জীবনের ঝুঁকি নিয়ে কিছু ডাক্তার নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বুদ্ধ বলেছেন:
জগতে শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারা শত্রুতা উপশম হয়। ইহাই জগতের ধর্ম।
সকলেই মৈত্রীভাব পোষণ করুন এবং শ্রদ্ধেয় উচলা ভান্তের রোগ মুক্তির কামনা করে দিন।
শ্রদ্ধেয় উচলা ভান্তের রোগ মুক্তি কামনা করছি।
তথ্যসূত্র: https://m.facebook.com/story.php?story_fbid=1567761280049409&id=100004466559719
ছবিঃ লায়ন আদর্শ কুমার বড়ুয়া



No comments