আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ করুনাদ্বীপ ভিক্ষুর স্থবির বরণ পূণ্যানুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে।


খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ করুনা দ্বীপ ভান্তের স্থবির বরণ এবং গাড়ি দান সহ নানাবিধ দানোৎসর্গের মহান পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টার সময় আলুটিলা আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের পরিচালনা কমিটি ও পূণ্যার্থীবৃন্দের আয়োজনে উক্ত বিহারে মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিল্পী রুবেল চাকমা, পার্কি চাকমা ও অনন্যা চাকমার উদ্বোধনী ধর্মীয় সংগীতের মাধ্যমে সকাল ও বিকালের পর্ব শুরু হয়।
এই সময় উপস্থিত ভিক্ষুসংঘের নিকট ত্রিশরণ সহ পঞ্চশীল প্রার্থনা করেন যথাক্রমে সুইটি চাকমা ও সুব্রত দেওয়ান। এর আগে ভিক্ষুসংঘের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করে ভিক্ষুসংঘকে প্রদান করেন যথাক্রমে তিথি চাকমা ও লিপি চাকমা।
এরপর ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান, লাভী শ্রেষ্ঠ সিবলী পূজা, মহাসংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, কল্পতরু দান, আকাশ প্রদীপ দান, পিন্ডদান ও গাড়ি দানসহ নানাবিধ দান করা হয়।
এছাড়াও ২য় বারের মত ২৮ বুদ্ধ পূজা ও উক্ত বিহারের অধ্যক্ষ শ্রীমৎ করুনা দ্বীপ স্থবিরের ভিক্ষু জীবন ১০ বছর পূর্ণ হওয়ায় বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের পক্ষ থেকে স্থবির হিসেবে আনুষ্ঠানিক ভাবে বরণ এবং গাড়ি দান করা হয়।


এই সময় উপস্থিত ছিলেন পরম পূজ্য বনভান্তের সুযোগ্য উত্তরসুরী প্রধান শিষ্য  আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধরত্ন উপাধি প্রাপ্ত ও জ্ঞানভান্ডার পরম পূজ্য শ্রীমৎ নন্দপাল মহাস্থবির, তেতুল তলা বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ তেজবংশ মহাস্থবির, দীঘিনালা বনবিহার থেকে উপাধ্যক্ষ শ্রীমৎ শুভবর্দ্ধন মহাস্থবির ও শ্রীমৎ প্রিয়ানন্দ মহাস্থবির, বাবুছড়া সাধনাটিলা বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধবংশ মহাস্থবির, পানছড়ি ভাইবোনছড়া মধ্যম প্রতিপদা অরণ্য কুটির থেকে আগত শ্রীমৎ ব্রম্মদত্ত মহাস্থবির, আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ করুনা দ্বীপ স্থবির সহ বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষু সংঘ। পূণ্যার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, অত্র বিহার পরিচালনার কমিটির সভাপতি মধুমংগল চাকমা ও কমিটির সদস্যবৃন্দ সহ শত শত দায়ক-দায়িকাবৃন্দ।


অনুষ্ঠানে আগত শ্রদ্ধাবান দায়ক-দায়িকাদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা প্রদান করেন ব্রম্মদত্ত মহাস্থবির, নন্দপাল মহাস্থবির, তেজ বংশ মহাস্থবির, করুনা দ্বীপ স্থবির সহ অন্যান্য ভিক্ষুসংঘ।


উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিহার পরিচালনা কমিটির সভাপতি মধুমংগল চাকমা ও সাধারণ সম্পাদক আয়ুস চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা।
এই সময় উপস্থিত ভিক্ষু সংঘ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত গাওয়া তিন জন শিল্পীকে বিহার পরিচালনা কমিটি, সাম্মাদিটটি ফাউন্ডেশন ও মহালছড়ির বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীবৃন্দের পক্ষ থেকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা ও জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমাকে উক্ত বিহার উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখায় কমিটির পক্ষ থেকে তাদেরকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রধান করা হয়। সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা পরিষদের সদস্য আশুতোষ চাকমা অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় তাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন শতরুপা চাকমা।

No comments

Powered by Blogger.