আমি কেন উচালাকে বিশ্বাস করি না উৎপল কুমার বড়ুয়া, আমেরিকা হতে
সম্ভবত সালটি ২০০৭ অথবা ২০০৮ । আমার ভায়রা ভাই প্রয়াত সাংবাদিক কাঞ্চন বড়ুয়ার অনুরোধে বান্দরবান গিয়েছিলাম। আনুমানিক সকাল ১০ টা ৪০ মিনিটে আমরা গুরুর সেখানে পৌছালাম। গিয়ে দেখলাম গুরু ছোয়াইং খাচ্ছেন। চারিদিকে কিছু মহিলা দাঁড়িয়ে আছে। একজন পুরুষও দেখলাম না। আরো জানতে পারলাম উনি নাকি ওনার গৃহী অবস্থায় যে বাড়িতে থাকতেন সেই বাড়িতেই থাকেন। সাথে উনার বোনের পরিবার।
আমার কেন জানি খটকা লাগলো। যাই হোক গুরুর খাবারের পরে দেশনা দিলেন। কাঞ্চনদা ওনাকে একটা বুদ্ধ পূজা দেয়ার জন্য ইচ্ছে পোষণ করলেন।
কিন্তু উনি রাজি হলেন না । উনি বলেছেন আমাবশ্যা পূর্ণিমা ছাড়া পূজা করলে ভালো ফল পাওয়া যায় না। তোমরা পাঁচ হাজার টাকা দিয়ে যাও আমি পূজা করে নিব।
আমার প্রশ্ন হল বুদ্ধ পূজা দিতে কি ৫ হাজার টাকা লাগে? আমরা ওনাকে টাকা না দিয়ে শুধু পাঁচশত টাকা দক্ষিণা দিয়ে চলে আসলাম। সেদিন থেকে আমি উনাকে মোটেও বিশ্বাস করি না।


No comments