দিঘীনালায় তিন যুবকের ইভটিজিং সইতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা



নিজস্ব প্রতিবেদকঃ- খাগড়াছড়ির দিঘীনালায় তিন যুবকের ইভটিজিং এর শিকার হয়ে প্রিয়া চাকমা (১৮) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। সে দিঘীনালা খামার পাড়া গ্রামের জিবীকাময় চাকমার মেয়ে। এবছর দিঘীনালা কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে নিশ্চিত করেছে তার পরিবার। এরই মধ্যে অভিযুক্ত তিন  যুবককে আটক করেছে পুলিশ। 
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কলেজ ছাত্রী প্রিয়া চাকমাকে দীর্ঘদিন থেকে একই কলেজের ছাত্র জয়েচ চাকমা, পিতাঃ সুনিল বিকাশ চাকমা, অরবিন জীবন চাকমা, পিতাঃ পুলিন বিহারী চাকমা, সুমন্ত চাকমা, পিতাঃ জীবন কুমার চাকমা, প্রায় সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। এতে প্রিয়া চাকমা সাড়া না পেয়ে ২৯ ফেব্রুয়ারী শনিবার বিকালে দিঘীনালা মাইনি ব্রিজের উপর প্রিয়া চাকমার পথ আগলে জোরদবস্তি করে। এ সময় প্রিয়া চাকমা দৌড়ে বাড়ীতে চলে যায়। 
পরে বিষয়টি জানাজানি হলে নিজ বাড়ীতে আজ সকালে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 
দিঘীনালা থানার ওসি উত্তম চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই অভিযুক্ত তিন যুবক কে আটক করেছি এবং মরদেহ উদ্ধারের জন্য রওনা হয়েছি। তিনি জানান, প্রয়োজনীয় পদক্ষেপ শেষে মামলা রুজু করা হবে।

No comments

Powered by Blogger.