আজ ২৬ ডিসেম্বর ইউপিডিএফ এর ২১তম প্রতিষ্ঠাতাবার্ষিকী


#ইউপিডিএফ: আজ ২৬ ডিসেম্বর আমাদের পার্টি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে ঢাকায় এক পার্টি প্রস্তুতি সম্মেলনের মাধ্যমে এই পার্টি গঠিত হয়।

আজকের এই শুভ দিনে পার্টি দেশ-বিদেশের সকল নেতা-কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী-শুভানুধ্যায়ী ও নিপীড়িত-বঞ্চিত জনগণের প্রতি জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিবাদন।

এই দিনে পার্টি গভীরভাবে তাদের স্মরণ করছে যারা অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে নিজেদের আত্মবলিদান দিয়েছেন।

পার্টি সমবেদনা জ্ঞাপন করছে সেইসব নেতা-কর্মীদের প্রতি, যারা অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন।

এই বিশেষ দিনে পার্টি সহমর্মিতা প্রকাশ করছে সেই সব নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি, যারা ন্যায়সঙ্গত আন্দোলন করতে গিয়ে  শাসকগোষ্ঠির নিপীড়নের শিকার হয়ে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্টে বন্দী জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন।

শুধুমাত্র পার্টিকে সহযোগিতা দানের কারণে যারা মিথ্যা মামলাসহ নানা হয়রানির শিকার হচ্ছেন তাদের প্রতিও পার্টি সহমর্মিতা প্রকাশ করছে।

এই শুভ দিনে পার্টি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে সেইসব নেতা-কর্মীদের প্রতি, যারা শত নিপীড়ন-নির্যাতন সত্ত্বেও পার্টিকে সামনে এগিয়ে নিতে দিন-রাত অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন এবং জনগণের পাশে থেকে সকল বাধা-বিপত্তি মোকাবিলা করছেন।

এই দুঃসময়ে যারা পার্টিকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আন্দোলন বেগবান করার সাহস যুগিয়ে যাচ্ছেন সেই সকল সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি পার্টি ধন্যবাদ জ্ঞাপন করছে।

যে সকল বন্ধুপ্রতীম সংগঠন, রাজনীতিবিদ, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মী আন্তরিকভাবে আমাদের পার্টির দাবি-কর্মসূচির প্রতি সমর্থন দানের মাধ্যমে শক্তি, সাহস যোগাচ্ছেন তাদের প্রতি পার্টি কৃতজ্ঞতা প্রকাশ ও রক্তিম অভিবাদন জানাচ্ছে।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে পার্টি দীর্ঘ ২১ বছর ধরে নিপীড়িত মানুষের অধিকার “পূর্ণস্বায়ত্তশাসন” প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছে। নিপীড়িত-নির্যাতিত মুক্তিকামী জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টি এ লড়াই এগিয়ে নিতে বদ্ধ পরিকর।

শাসকগোষ্ঠীর অবর্ণনীয় দমন-পীড়ন ও নানা ষড়যন্ত্র সত্ত্বেও পার্টি তার লক্ষ্যে অবিচল রয়েছে। কোন অপশক্তি পার্টির অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।

পার্টির পথ চলা সফল ও সার্থক হোক

লং লিভ ইউপিডিএফ

নিপীড়িত জনতার বিজয় হবেই

No comments

Powered by Blogger.