ক্যান্সারাক্রান্ত আর্থিকে বাঁচাতে ভারতের চাকমাদের এগিয়ে আসার আহ্বান ॥
![]() |
| আর্থি চাকমা |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০১৬-২০১৭) সেশনের পালি বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী আর্থি চাকমা। কে.কে. রায় সড়ক নিবাসী বিমল কান্তি চাকমা এবং স্মৃতিকণা চাকমা'র কনিষ্ঠ কন্যা। তার দীর্ঘদিন ধরে জ্বর, পেটে এবং জোড়াই ব্যাথাসহ প্রায় সময় ডায়রিয়ার সমস্যা দেখা দিতো। চট্টগ্রাম ও ঢাকায় পরীক্ষা করে তার পেটে ক্যান্সার ( টি উমার) ধরা পড়ে।
কাজেই আমরা আশাবাদী আপনারাও আমাদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে এসে আর্থির পাশে দাঁড়াবেন। আমাদের বিশ্বাস সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করি আর্থি অবশ্যই তার স্বাভাবিক জীবন ফিরে পাবে, সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। আর্থি আমাদের জাতির এবং দেশের সম্পদ। আর্থিকে বাঁচানো আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব। আমরা চাইনা এই কম বয়সে আমাদের কাছে প্রতিভাবান একটি মেধা হারিয়ে যাক। কাজেই আমরা কত টাকা কতভাবে অপচয় করে থাকি। অন্তঃত সে অংশ থেকে কিছু সাহায্য করলে একটি মানুষ পৃথিবী উপভোগ করার সুযোগ পাবে।
কিন্তু আমাদের বিশ্বাস, আমরা যদি প্রকৃত মানুষের মতো কাজ করি তাহলে আর্থিকে ফিরিয়ে দিতে পারি একটি সুন্দর স্বপ্নময় ভবিষ্যত। তার পরিবারের সবার মুখে ফুটাতে পারি নির্মল হাসি। সর্বোপরি হাসবে এই
সুন্দর পৃথিবী, জয় হবে মানবতার। সবেমাত্র তার জীবন শুরু এই বয়সে অকালে ঝরে পড়ুক এটি কারোর কাম্য নয়। তাই আপনাদের সকলের আশীর্বাদ ও সহযোগীতায় ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন। আর্থিকে বাঁচাতে তাই দেশের এবং প্রবাসের সকল মানবতাবাদী বন্ধু ও হৃদয়বান মানুষের কাছে আমাদের এই আকুল আবেদন।
একটি কথা আছে, ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। আপনার- আমার সামান্য সহায়তা বৃহৎ আকার ধারন করে একটি জীবন বাঁচানো সম্ভব।



No comments